সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৬ (আবেদন, বেতন, খরচ)

সিঙ্গাপুর পৃথিবীর একটি অন্যতম উন্নত দেশ। ছোট্ট এই দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত। বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ সিঙ্গাপুর কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহী। কাজের উদ্দেশ্যে স্বপ্নের এই দেশটিতে সরকারিভাবে বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ রয়েছে। এশিয়ার এই দেশটিতে ভালো বেতন পাওয়া যায়।

সিঙ্গাপুর সরকার প্রতিবছর শ্রমিক সংকট দূর করার জন্য বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। সিঙ্গাপুর কাজের ভিসা নিয়ে গেলে দেশের বিভিন্ন খাতে কাজ করার সুযোগ পাবেন। এজন্য আগ্রহীদের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়তে হবে। এতে করে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায়, ভিসা পাওয়ার যোগ্যতা, ভিসা খরচ ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন।

সিঙ্গাপুর কাজের ভিসা পাওয়ার উপায়

বাংলাদেশ থেকে সরকারিভাবে ও বেসরকারিভাবে কাজের ভিসা নিয়ে সিঙ্গাপুর যেতে পারবেন। বাংলাদেশ থেকে সরকারিভাবে সিঙ্গাপুর যাওয়ার জন্য আপনাকে বোয়েসেলের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হবে। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সরকারিভাবে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে পারবেন। বোয়েসেল সিঙ্গাপুর নিয়োগ সার্কুলার প্রকাশ করলে আগ্রহীদের একাউন্ট তৈরি করে আবেদন করতে হয়।

বোয়েসেল এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিয়মিত খোঁজ রাখলে আপডেট পেয়ে যাবেন। এছাড়া বাংলাদেশ থেকে “আমি প্রবাসী” অ্যাপ এর মাধ্যমে সরকারিভাবে বিদেশ যাওয়া যায়। এই এপ্লিকেশনটি ব্যবহার করলে বিদেশ নিয়োগ সার্কুলার পেয়ে যাবেন যেগুলো সরকারিভাবে প্রকাশিত হয়ে থাকে। উল্লেখ্য, সরকারিভাবে সব সময় ভিসা প্রসেসিং করা যায় না।

এজন্য আপনি বেসরকারি বিভিন্ন বিশ্বস্ত এজেন্সির শরণাপন্ন হতে পারেন। তবে এক্ষেত্রে অগ্রিম পেমেন্ট করা থেকে বিরত থাকবেন। কারণ বাংলাদেশে ভিসা নিয়ে প্রতারণা একটি সাধারণ বিষয়। বিশ্বস্ত এজেন্সিকে ভিসা প্রসেসিং করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে সবকিছু সম্পন্ন করে দিয়ে থাকে। এজেন্সি থেকে ভিসা হাতে পাওয়ার পর অবশ্যই সিঙ্গাপুর ভিসা চেক করে ভিসা চুক্তির টাকা পরিশোধ করবেন।

সিঙ্গাপুর কাজের ভিসা পাওয়ার যোগ্যতা

সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের প্রয়োজন হয়ে থাকে। সিঙ্গাপুর কাজের ভিসা প্রসেসিং করতে নিম্নে উল্লেখিত কাগজপত্রগুলো প্রয়োজন হয়:

  • ভিসা আবেদনকারীর বৈধ পাসপোর্ট
  • ভিসা আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কাজের দক্ষতার সার্টিফিকেট
  • কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
  • জব অফার লেটার

সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা ২০২৬

বাংলাদেশের প্রবাসীদের কাছে সিঙ্গাপুর কাজের ভিসার চাহিদা সবচেয়ে বেশি রয়েছে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ভিসা পেতে কত টাকা খরচ হবে সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ থেকে সরকারিভাবে সিঙ্গাপুর যেতে খরচ কম হয়ে থাকে।

তবে বেসরকারিভাবে সরকার অনুমোদিত বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করলে খরচ তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। বর্তমান সিঙ্গাপুর কাজের ভিসা পেতে প্রায় ৬ লাখ টাকা থেকে ৯ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে দালাল দিয়ে প্রসেসিং করলে কখনো কখনো খরচ আরও বেশি হতে পারে।

সিঙ্গাপুর কোন কাজের চাহিদা বেশি ২০২৬

সিঙ্গাপুর বিশ্বের অন্যতম একটি শিল্পোন্নত দেশ।  দেশটির বিভিন্ন সেক্টরে অভিবাসী শ্রমিকদের কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে যারা এই দেশে যেতে চান তারা অবশ্যই সিঙ্গাপুর কোন কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে সঠিক ধারণা নিয়ে যাবেন। বর্তমান সিঙ্গাপুরে প্লাম্বার, ফুড ডেলিভারি ম্যান, ড্রাইভিং, ইলেকট্রনিক, ক্লিনার নির্মাণ শ্রমিক ইত্যাদি কাজের চাহিদা বেশি রয়েছে। তাছাড়া হোটেল ও রেস্টুরেন্টে বাংলাদেশের প্রবাসীদের কাজের প্রচুর সুযোগ রয়েছে।

FAQs

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগে?

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ফ্লাইটে করে যেতে প্রায় ৬ ঘন্টা সময় লাগে।

ঢাকা টু সিঙ্গাপুর বিমান ভাড়া কত?

বর্তমানে ঢাকা টু সিঙ্গাপুর বিমান ভাড়া প্রায় ৩৫০ থেকে ৬০০ ইউএস ডলার।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর কত কিলোমিটার?

বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের দূরত্ব প্রায় ৪,০২০ কিলোমিটার।

সিঙ্গাপুরের আয়তন কত ?

সিঙ্গাপুরের আয়তন প্রায় ৭৪৪ বর্গ কিলোমিটার।

সিঙ্গাপুরের ১ টাকা বাংলাদেশের কত টাকা?

সিঙ্গাপুরের ১ টাকা বাংলাদেশের প্রায় ৯৬ টাকার সমান।

2 thoughts on “সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৬ (আবেদন, বেতন, খরচ)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top