বাংলাদেশের প্রবাসীদের নিকট কানাডা সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় একটি গন্তব্য। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ভিসা নিয়ে হাজার হাজার মানুষ স্বপ্নের এই দেশটিতে কাজের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। এদের মধ্যে অনেকে পড়াশোনার উদ্দেশ্যে গিয়ে পার্টটাইম কাজ করার চেষ্টা করে থাকে। এই দেশে গেলে উচ্চ আয়ের সুযোগ পাবেন। উন্নত জীবন যাপন করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের প্রতিবেশী এই দেশটিতে কাজের অপার সম্ভাবনা রয়েছে। নিরাপদ কর্মপরিবেশে কাজের সুযোগ পাওয়া যাবে। সম্ভাবনাময় এই দেশটিতে বাংলাদেশ থেকে অনেকে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে আগ্রহী। কারণ এই দেশে রয়েছে শক্তিশালী অর্থনীতি এবং বিশাল শ্রমবাজার। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে কানাডা কাজের ভিসা প্রসেসিং, আবেদন প্রক্রিয়া, যেতে কি কি লাগে এবং খরচ সম্পর্কে বিস্তারিত সঠিক তথ্য জানতে পারবেন।
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ফর বাংলাদেশী ২০২৬
বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার লোক কানাডা কাজের ভিসা প্রসেসিং করতে গিয়ে প্রতারণা শিকার হচ্ছে। এজন্য বাংলাদেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। ওয়ার্ক পারমিট ছাড়া কাজের ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায় না।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানা থাকলে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। তবে আবেদন প্রক্রিয়া বেশিরভাগ মানুষের কাছে জটিল মনে হয়। তাই সঠিক নিয়ম জেনে আবেদন করলে খুব সহজেই অনাকাঙ্ক্ষিত প্রতারণা এড়াতে পারেন।
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং ২০২৬
বাংলাদেশ থেকে কানাডায় কাজের উদ্দেশ্যে যেতে চাইলে অবশ্যই কানাডা ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন হবে। এক্ষেত্রে বৈধ ওয়ার্ক পারমিট পাওয়া বাধ্যতামূলক। আন্তর্জাতিক বিভিন্ন জব পোর্টাল ওয়েবসাইটে গিয়ে কানাডার জব খুঁজে বের করা আবেদন করতে হবে। জব অফার লেটার সংগ্রহ করতে পারলে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারবেন। তবে বেসরকারি এজেন্সির মাধ্যমে প্রসেসিং করলে সহজে পেতে পারেন।
অনলাইন জব পোর্টাল আবেদন করার পর নির্বাচিত হলে অনলাইনে সাধারণত অনেক প্রতিষ্ঠান ইন্টারভিউ নিয়ে থাকে। পাশ করলেই আপনি পেয়ে যাবেন জব অফার লেটার। কানাডা যেতে আগ্রহীদের LMIA (Labor Market Impact Assessment) অনুমোদনের প্রয়োজন হয়। অনুমোদন পাওয়ার পর সাধারণত কোম্পানিগুলো বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে।
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন ২০২৬
কানাডা কাজের ভিসা আবেদন করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র এবং কানাডা যাওয়ার যোগ্যতা ছাড়া কেউ কানাডা আবেদন করতে পারবেন না। কানাডা ভিসা আবেদন করতে প্রথমে আপনাকে জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে। তারপর ভিসা আবেদন করার নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। অনলাইনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হয়। সবশেষে ভিসা আবেদন পরিশোধ করতে হবে।
ভিসা আবেদন করার ক্ষেত্রে অভিজ্ঞ এবং প্রফেশনাল লোকদের সহযোগিতা নেওয়া ভালো। কানাডিয়ান প্রবাসীদের কাছ থেকে সঠিক তথ্য পাওয়া যাবে। এছাড়া বাংলাদেশি অনেক বিশ্বস্ত ভিসা কনসালটেন্সি রয়েছে সেখানে যোগাযোগ রাখতে পারেন। কানাডা ভিসা আবেদন করতে নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হয়:
- একাডেমিক সার্টিফিকেট
- বৈধ পাসপোর্ট
- এনআইডি কার্ড
- জব অফার লেটার
- ওয়ার্ক পারমিট
- মেডিকেল রিপোর্ট
- পুলিশ ক্লিয়ারেন্স
- সিভি
- LMIA Approval Document
- ভাষা দক্ষতার সার্টিফিকেট
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা খরচ কত ২০২৬
বাংলাদেশ থেকে সরাসরি সরকারিভাবে কানাডা ভিসা নিয়ে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশ থেকে সরকারিভাবে বিদেশে কর্মী নিয়োগ দেয় এমন একটি মাত্র প্রতিষ্ঠান রয়েছে যেটির নাম হলো বোয়েসেল। ভিসা চাইলে আপনি নিজে নিজে অথবা বিশ্বস্ত সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রসেসিং করতে পারেন।
বর্তমান বাংলাদেশ থেকে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে প্রায় ৮ লাখ টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এই খরচ সম্পূর্ণ নির্ভর করে ভিসা প্রসেসিং মাধ্যমের উপর। তবে নিজে নিজে ভিসা প্রসেসিং করলে খরচ কম হয়।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info
