বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত টাকা লাগে ২০২৬ (সর্বশেষ আপডেট)

বাংলাদেশ থেকে সহজে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়া যায়। পড়াশোনা, কাজ কিংবা ভ্রমণের এই দেশে যেতে হলে অবশ্যই বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত টাকা লাগে জেনে নিতে হবে। দক্ষিণ কোরিয়া বিভিন্ন দেশ থেকে সরকারিভাবে শ্রমিক নিয়োগ করে থাকে। বাংলাদেশ থেকে তারা নিয়মিতভাবে শ্রমিক নিয়োগ করে থাকে।বাংলাদেশ থেকে অনেকেই মধ্যম আয়ের এই দেশটিতে যেতে ইচ্ছুক।
উন্নত জীবনযাত্রা, উচ্চ বেতন এবং নিরাপদ কর্মপরিবেশ বিবেচনায় বাংলাদেশ থেকে অনেকেই স্টুডেন্ট ভিসা, কাজের ভিসা ও টুরিস্ট ভিসা নিয়ে স্বপ্নের এই দেশটিতে যেতে চায়। তবে এই দেশে যেতে আগ্রহীদের অবশ্যই বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত টাকা লাগে ধারণা রাখতে হবে। এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে আপনি কোরিয়া ভিসা খরচ, যেতে কোন কোন কাগজপত্র প্রয়োজন হয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত টাকা লাগে ২০২৬

বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যাওয়ার ভিসা খরচ ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। তাই একেবারে হুবহু কেউ বলতে পারবে না, বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত টাকা লাগে। তবে আপনি একটি আনুমানিক ধারণা পেয়ে যাবেন। সরকারিভাবে কিংবা নিজে নিজে ভিসা প্রসেসিং করলে কোরিয়া ভিসা খরচ কম হয়ে থাকে।

বর্তমান বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে ভিসা ক্যাটাগরি অনুযায়ী আনুমানিক ৪ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। কম খরচে আপনি টুরিস্ট কিংবা স্টুডেন্ট ভিসা নিয়ে স্বপ্নের এই দেশটি পাড়ি জমাতে পারবেন।  দক্ষিণ কোরিয়া ভিসা খরচের মধ্যে সব ধরনের খরচ অন্তর্ভুক্ত থাকে। যেমন: ভিসা ফি, মেডিকেল রিপোর্ট ফি, পুলিশ ক্লিয়ারিং, বিমান ভাড়া এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ।

তবে কেউ যদি পূর্ব পরিচিত লোকের মাধ্যমে ভিসা প্রসেসিং করে এই দেশে যায় তবে খরচ আরো কম হতে পারে। আরও সঠিক তথ্য পেতে আপনি দক্ষিণ কোরিয়ায় রয়েছে এমন প্রবাসীর হেল্প নিতে পারেন।

দক্ষিণ কোরিয়া যেতে কি কি লাগে?

বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যেতে কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগে। তবে কাগজপত্র ভিসা ক্যাটাগরি অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে। বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত টাকা লাগে জানলেই হবে না, পাশাপাশি আপনাকে জেনে রাখতে হবে দক্ষিণ কোরিয়া যেতে কি কি লাগে।

প্রয়োজনীয় কাগজপত্র: 

  • বৈধ পাসপোর্ট
  • কোরিয়ান ভাষা দক্ষতার সার্টিফিকেট
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি
  • এনআইডি কার্ড
  • মেডিকেল রিপোর্ট
  • দক্ষতার সার্টিফিকেট
  • অভিজ্ঞতার প্রমাণপত্র
  • কালার টেস্ট সার্টিফিকেট
  • একাডেমিক সার্টিফিকেট

দক্ষিণ কোরিয়া যেতে কত বয়স লাগে ২০২৬

বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যেতে ভিসা আবেদনকারীদের ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। এই নূন্যতম বয়স ভিসা ক্যাটাগরি অনুযায়ী ক্ষেত্রবিশেষে ভিন্ন হতে পারে। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হলে আবেদনকারীদের বয়স ১৮ বছর বয়স হলেই হয়।

তবে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে এই দেশে যেতে হলে আপনার বয়স সীমা হতে হবে ১৯ বছর থেকে ৩৯ বছরের মধ্যে। দক্ষিণ কোরিয়া ভিসা প্রোগ্রাম অনুযায়ী এই বয়সসীমা অনেক সময় কম বেশি হতে পারে। তবে ১৮ বছরের কম বয়সে কেউ কাজের ভিসা নিয়ে এই দেশটিতে প্রবেশ করতে পারবে না।

বাংলাদেশ টু কোরিয়া বিমান ভাড়া কত ২০২৬

বাংলাদেশ টু দক্ষিণ কোরিয়া যাওয়ার বিমান ভাড়া সাধারণত এয়ারলাইন্স, সিজন ও টিকিটের ক্লাস অনুযায়ী আলাদা হয়ে থাকে। বর্তমান বাংলাদেশ টু দক্ষিণ কোরিয়া বিমান ভাড়া প্রায় ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। এই খরচে সাধারণত ইকনোমিক ক্লাসে ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত টাকা লাগে সেটার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো বিমান ভাড়া। বেসরকারি সরকার বিভিন্ন অনুমোদিত এজেন্সির মাধ্যমে গেলে চুক্তির মধ্যে সাধারণত এই খরচ অন্তর্ভুক্ত থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top