এস্তোনিয়া যেতে কত টাকা লাগে ২০২৬ (সর্বশেষ আপডেট)

উত্তর ইউরোপের বাল্টিক সাগরের তীরে এস্তোনিয়া অবস্থিত একটি ছোট দেশ। দেশটি ছোট হলেও ইউরোপের অন্যতম একটি ডিজিটাল প্রযুক্তি নির্ভর দেশ। এই দেশে বাংলাদেশ থেকে অনেকে যেতে চায়। আগ্রহীদের অবশ্যই এস্তোনিয়া যেতে কত টাকা লাগে সঠিক ধারণা রাখতে হবে। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা কিংবা কাজের ভিসা নিয়ে স্বপ্নের এই দেশটিতে পাড়ি জমাতে পারবেন।জনসংখ্যা ও আয়তন কম হওয়ার কারণে এই দেশটি আধুনিক পদ্ধতিতে পরিচালিত হয়ে থাকে।

বাংলাদেশের অধিবাসীদের নিকট এটি বর্তমানে আকর্ষণীয় গন্তব্য হতে পারে। তবে এই দেশের ভিসা প্রসেসিং করার পূর্বে অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে এস্তোনিয়া যেতে কত টাকা লাগে। এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে এস্তোনিয়া ভিসা খরচ, বেতন, প্রয়োজনীয় কাগজপত্র, বয়সসীমা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন।

এস্তোনিয়া যেতে কত টাকা লাগে ২০২৬

বাংলাদেশ থেকে এস্তোনিয়া যাওয়ার ভিসা খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সাধারণত সবচেয়ে বেশি পার্থক্য হয় ভিসা ক্যাটাগরি অনুযায়ী। এছাড়া ভিসা প্রসেসিং মাধ্যমের ভিত্তি করে এস্তোনিয়া যেতে কত টাকা লাগে সেটার তারতম্য হতে পারে। বাংলাদেশ থেকে দালাল কিংবা এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করে স্বপ্নের এই দেশটিতে যেতে প্রায় ৮ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

তবে নিজে নিজে জব পোর্টাল ওয়েবসাইটের মাধ্যমে চাকরির আবেদন করে ভিসা প্রসেসিং করলে ৬ লাখ থেকে ৮ লাখ টাকা খরচ হতে পারে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও খরচ ৬ লাখ থেকে ৮ লাখ টাকা লাগতে পারে। এই খরচের মধ্যে টিউশন ফি অন্তর্ভুক্ত থাকে। তবে বৈধভাবে টুরিস্ট ভিসা নিয়ে যেতে ২ লাখ টাকা থেকে ৩ লাখ টাকা খরচ হয়। এজন্য অবশ্যই ভিসা আবেদনকারীর ট্রাভেল হিস্টোরি থাকতে হবে।

এস্তোনিয়া যেতে কি কি লাগে?

বাংলাদেশ থেকে বৈধভাবে এস্তোনিয়া যেতে ভিসা প্রয়োজন হয়। এই ভিসা পেতে হলে ভিসা আবেদন সম্পন্ন করতে হবে। এস্তোনিয়া ভিসা আবেদন করতে নিম্নে উল্লেখিত কাগজপত্র প্রয়োজন হয়:

  • বৈধ পাসপোর্ট
  • সাম্প্রতিক ফটোগ্রাফ
  • সেনজেন ভিসা আবেদন ফরম
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
  • জব অফার লেটার
  • ট্রাভেল রেকর্ড
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
  • কাজের অভিজ্ঞতার প্রমাণ
  • কাজের দক্ষতার সার্টিফিকেট
  • আর্থিক সক্ষমতার প্রমাণ
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কভার লেটার
  • ট্রাভেল ইন্সুরেন্স
  • হোটেল ও ফ্লাইট বুকিং ডকুমেন্টস

এস্তোনিয়া বেতন কেমন ২০২৬

এস্তোনিয়া উত্তর-পূর্ব ইউরোপের একটি ছোট বাল্টিক দেশ। এই দেশে স্টুডেন্ট ভিসা কিংবা কাজের ভিসা নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই এস্তোনিয়া বেতন কেমন জেনে রাখতে হয়। ইউরোপের এই দেশটিতে অভিবাসীদের কাজের ভালো সুযোগ রয়েছে। দেশটি ছোট হলেও অর্থনৈতিকভাবে অনেক বেশি উন্নত। এস্তোনিয়ার কর্মপরিবেশ সাধারণত নিয়মতান্ত্রিক ও চুক্তিনির্ভর।

বর্তমান অভিবাসীরা এই দেশে প্রতিমাসে ১ হাজার ইউরো থেকে ১,৬০০ ইউরো পর্যন্ত বেতন পেয়ে থাকে। কাজের ধরন ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন ভিন্ন হয়ে থাকে। ইউরোপের এই দেশটিতে সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত রয়েছে। সরকার নির্ধারিত সর্বনিম্ন বেতন কাঠামো হলো  ৯৪৬ ইউরো প্রতি মাসে।

 

FAQs

বাংলাদেশে এস্তোনিয়া দূতাবাস কোথায়?

বাংলাদেশে এস্তোনিয়ার কোনো পূর্ণাঙ্গ দূতাবাস নেই। তবে ঢাকায় দেশটির একটি অনারারি কনস্যুলেট (Honorary Consulate) রয়েছে।

এস্তোনিয়া টাকার মান কত?

এস্তোনিয়ার মুদ্রার নাম ইউরো। বর্তমান ১ ইউরো বাংলাদেশি প্রায় ১৪১ টাকা।

এস্তোনিয়া কি সেনজেন ভুক্ত দেশ?

হ্যাঁ, এস্তোনিয়া একটি সেনজেনভুক্ত (Schengen) দেশ। ২০০৭ সালের ২১ ডিসেম্বর এস্তোনিয়া আনুষ্ঠানিকভাবে সেনজেন এলাকায় যোগদান করেছে।

এস্তোনিয়া যেতে কত বছর বয়স লাগে?

বাংলাদেশ থেকে এস্তোনিয়া যেতে ভিসা আবেদনকারীদের ন্যূনতম বয়স ১৮ বছর হতে হয়।

বাংলাদেশ থেকে এস্তোনিয়া যেতে কত সময় লাগে?

বাংলাদেশ টু এস্তোনিয়া দূরত্ব প্রায় ৬ হাজার ৩ শত ৯৩ কিলোমিটার। বাংলাদেশ থেকে এস্তোনিয়া যাওয়ার জন্য কোনো সরাসরি ফ্লাইট নেই। কানেক্টিং ফ্লাইটে বাংলাদেশ থেকে এস্তোনিয়া যেতে প্রায় ১৫ ঘণ্টা থেকে ২৫ ঘণ্টা সময় লাগে।

বাংলাদেশ টু এস্তোনিয়া বিমান ভাড়া কত?

বাংলাদেশ টু এস্তোনিয়া ইকোনমি ক্লাসের বিমান ভাড়া প্রায় ৭০ হাজার টাকা থেকে ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top