আর্মেনিয়া বেতন কত ২০২৬ (সর্বশেষ আপডেট)

বাংলাদেশ থেকে আর্মেনিয়া কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহীদের আর্মেনিয়া বেতন কত সর্বশেষ তথ্য জেনে রাখতে হয়। আর্মেনিয়া ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল দক্ষিণ ককেশাস অঞ্চলের একটি স্থলবেষ্টিত দেশ। অনেকে এটিকে ইউরোপের দেশ বলে মনে করে থাকে। তবে এটি আসলে ইউরোপ কান্ট্রি নয়। এটি পশ্চিম এশিয়ার একটি দেশ। ১৯৯১ সালের সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পরে নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে।

আর্মেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই দেশে কাজের ভিসা নিয়ে গেলে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ পাওয়া যাবে। অভিবাসী কর্মীরা অস্থায়ী রেসিডেন্ট কার্ড নিয়ে কাজ করার সুযোগ পেয়ে থাকে। বাংলাদেশ থেকে অনেকেই এই দেশে যেতে আগ্রহ প্রকাশ করছে। তবে প্রথমে আর্মেনিয়া বেতন কত সর্বশেষ তথ্য জানতে হবে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত করলে বাংলাদেশ থেকে আর্মেনিয়া যাওয়ার কমপ্লিট একটি গাইডলাইন পেয়ে যাবেন।

আর্মেনিয়া বেতন কত ২০২৬

এশিয়ার ছোট দেশ আর্মেনিয়াকে নিয়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। এই দেশটির শ্রমবাজার তুলনামূলক ছোট হলেও নির্মাণ, রেস্টুরেন্ট, পর্যটন, উৎপাদন, পরিবহন, আইটি ও বিভিন্ন সেবা খাতে কাজের সুযোগ রয়েছে। আর্মেনিয়া কাজের ভিসা প্রসেসিং করার পূর্বে আর্মেনিয়া বেতন কত সঠিক তথ্য জানতে হয়।

আর্মেনিয়া কাজের বেতন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। যেমন: কাজের ধরন, কাজের দক্ষতা, ভাষাগত দক্ষতা, কাজের অভিজ্ঞতা ও ওভারটাইম মজুরি। আর্মেনিয়াতে দক্ষ কর্মীরা প্রতি মাসে ৮০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। তবে গড়ে প্রতিমাসে একজন প্রবাসী ৬৫ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত আয় করে থাকে।

আর্মেনিয়া সর্বনিম্ন বেতন কত ২০২৬

পশ্চিম এশিয়ার এই দেশটিতে সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বেতন কাঠামো রয়েছে। আর্মেনিয়ার সরকারি শ্রম আইন অনুযায়ী সর্বনিম্ন বেতন প্রতিমাসে প্রায় ৭৫ হাজার আর্মেনিয়াম ড্রাম। এশিয়ার দেশ হলেও এখানে প্রতি সপ্তাহে মোট ৪০ ঘন্টা ডিউটি করতে হয় এবং প্রতি সপ্তাহে ৭ দিন কাজ করতে হয়। ঘন্টাভিত্তিক কাজ করলেও সর্বনিম্ন বেতনের এই কাঠামো প্রযোজ্য হবে।

বর্তমান আর্মেনিয়া সর্বনিম্ন বেতন প্রায় ২৫ হাজার টাকা। দক্ষ কর্মীরা প্রতি মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারে। এই বেতন কাঠামো বেসিক বেতন হিসেবে পরিচিত। দক্ষ ও অভিজ্ঞ প্রবাসী কর্মীরা প্রতিমাসে ঠিকমতো পরিশ্রম করলে যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করার সুযোগ পাবে। এটি একটি এশিয়ার দেশ হওয়ার কারণে কাজের বেতন তুলনামূলক কম।

আর্মেনিয়া কাজের ভিসা ২০২৬

বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে পশ্চিম এশিয়ার এই দেশটিতে যেতে হলে আর্মেনিয়া কাজের ভিসা প্রয়োজন হয়। কাজের ভিসা পেতে হলে আপনাকে দালাল কিংবা এজেন্সির শরণাপন্ন হতে হবে। দালাল দ্বারা আর্মেনিয়া কাজের ভিসা প্রসেসিং করলে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। অনেক ক্ষেত্রে দালালের মাধ্যমে ভিসা প্রত্যাশীরা প্রতারিত হয়ে থাকে।

ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে পারবেন। যদি কেউ জব ভিসা নিয়ে এই দেশে চাকরি করতে চায়, তবে অবশ্যই তার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মানের হতে হবে। বাংলাদেশে আর্মেনিয়া ভিসা দূতাবাস না থাকার কারণে প্রতিবেশী দেশ ভারতে গিয়ে আর্মেনিয়া ভিসা আবেদন করতে হয়। চাইলে নিজে নিজে সেখানে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সরাসরি আর্মেনিয়া দূতাবাসে গিয়ে সাক্ষাৎকার দিতে পারবেন।

আর্মেনিয়া যেতে কত টাকা লাগে ২০২৫

বাংলাদেশ থেকে আর্মেনিয়া যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ থেকে সরকারিভাবে পশ্চিম এশিয়ার এই দেশটিতে যাওয়ার সুযোগ নেই বললেই চলে! চাইলে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারেন অথবা বিশ্বস্ত বেসরকারি এজেন্সির শরণাপন্ন হতে পারে।

বর্তমান বাংলাদেশ থেকে আর্মেনিয়া যেতে প্রায় ৩.৫ লাখ টাকা থেকে ৬.৫ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। স্টুডেন্ট ও টুরিস্ট ভিসার ক্ষেত্রে ভিসা খরচ কম হয়। নিজে নিজে ভিসা প্রসেসিং করলে অফিসিয়াল খরচে এই দেশটিতে যেতে পারবেন। এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করলে আর্মেনিয়া  ভিসা খরচ বেড়ে যায়।

FAQs

আর্মেনিয়া টুরিস্ট ভিসা কত টাকা লাগে?

আর্মেনিয়া টুরিস্ট ভিসা নিয়ে যেতে প্রায় ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত খরচ হয়।

আর্মেনিয়া ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা লাগে?

আর্মেনিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে প্রায় ৪ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা লাগে।

আর্মেনিয়া কোন কাজের চাহিদা বেশি?

বর্তমানে আর্মেনিয়ার অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত প্রসার ও পর্যটন খাতের ওপর ভিত্তি করে বিদেশি কর্মীদের জন্য নির্মাণ শ্রমিক, ক্লিনার, লোডার, হোটেল ও রেস্টুরেন্ট স্টাফ, ডেলিভারি ম্যান, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, গার্মেন্টস ও টেক্সটাইল কর্মী ইত্যাদি কাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে।

আর্মেনিয়া কি সেনজেন দেশ?

আর্মেনিয়া সেনজেন দেশ নয়। কারণ এটি এশিয়া মহাদেশে অবস্থিত একটি ছোট দেশ।

আর্মেনিয়া দেশ কেমন?

আর্মেনিয়া পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার সংযোগস্থলে দক্ষিণ ককেশাস  অঞ্চলে অবস্থিত একটি ছোট দেশ যেটি পাহাড়ি ও ভূবেষ্টিত। দেশটির রাজধানীর নাম হলো ইয়েরেভান যেটি প্রাচীন ও বাসযোগ্য শহর হিসেবে পরিচিত। এটি বিশ্বের অন্যতম কম অপরাধপ্রবণ ও নিরাপদ দেশ। এই দেশে ককেশাস অঞ্চলের অন্যতম বৃহৎ মিষ্টি পানির হ্রদ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top