সাইপ্রাস বেতন কত ২০২৬ (সর্বশেষ আপডেট)

সাইপ্রাস বেতন কত হবে সেটা কাজের ধরন অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ থেকে অনেকে সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে আগ্রহীদের অবশ্যই বেতন সম্পর্কে সঠিক ধারণা রাখতে হয়। সাইপ্রাস মূলত দুই দেশে অবস্থিত। একটি তুর্কি সাইপ্রাস নামে পরিচিত আর আরেকটি ইউরোপ সাইপ্রাস নামে পরিচিত। এই দুই অঞ্চলে বেতন কাঠামো ভিন্ন হয়ে থাকে।

বাংলাদেশ থেকে অধিকাংশ প্রবাসী কর্মীরা সাধারণত গ্রিক সাইপ্রাসে কাজের ভিসা নিয়ে যায়। এই অঞ্চলে কাজের বেতন সাধারণত বেশি হয়ে থাকে। বাংলাদেশ থেকে যদি আপনিও এই দেশে যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই সাইপ্রাস বেতন কত ধারণা নিয়ে ভিসা প্রসেসিং শুরু করবেন।

তুর্কি সাইপ্রাস বেতন কত ২০২৬

কাজের ধরন অনুযায়ী তুর্কি সাইপ্রাস বেতন তুলনামূলক কম হয়ে থাকে। তবে গ্রিক সাইপ্রাস বেতন তুলনামূলক বেতন বেশি হয়ে থাকে। শারীরিক ও পেশাশ্রম অনুযায়ী বেতন কমবেশি হতে পারে। এটি তুর্কির অধীনে রয়েছে তবে স্বাধীন কোন দেশ নয়।

বর্তমান তুর্কি সাইপ্রাস কাজের বেতন প্রায় ৯০ হাজার টাকা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।  দক্ষ অভিজ্ঞ কর্মীরা কাজের বেতন তুলনামূলক বেশি পেয়ে থাকে। বাংলাদেশ থেকে এই অঞ্চলে যেতে চাইলে অবশ্যই দক্ষ হয়ে চলে যাবেন।

গ্রিক সাইপ্রাস বেতন কত ২০২৬

ইউরোপের উন্নত অর্থনীতির দেশ হলো গ্রিক সাইপ্রাস। এই দেশে সাধারণত কাজের বেতন বেশি হয়ে থাকে। ইউরোপের দেশ হওয়ার কারণে এই দেশে সাধারণত ঘন্টা ভিত্তিক বেতন প্রদান করা হয়। কাজের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়লে আপনার বেতন বেশি পাবেন।  বর্তমান সাইপ্রাস সর্বনিম্ন বেতন প্রায় ১,১২৫ ইউরো।

এই দেশে গেলে ১,৮০০ ইউরো থেকে ২,২০০ ইউরো গড়ে বেতন পাওয়া যায়। বাংলাদেশ থেকে গেলে একজন প্রবাসী হিসেবে প্রতি মাসে প্রায় দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন।

সাইপ্রাস কোন কাজের চাহিদা বেশি?

তুর্কি সাইপ্রাস ও গ্রিক সাইপাস উভয়স্থানে দক্ষতাভিত্তিক বিভিন্ন ধরনের কাজে চাহিদা রয়েছে। বর্তমানে সাইপ্রাস নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, মেকানিক, এসি ও ফ্রিজ মেকানিক, ডেলিভারি কর্মী ক্লিনার ইত্যাদি কাজের চাহিদা বেশি রয়েছে। বাংলাদেশ থেকে অবশ্যই দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে বিদেশে গেলে বেশি বেতনে কাজ করতে পারেন।

সাইপ্রাস যেতে কত বছর বয়স লাগে?

বাংলাদেশ থেকে সাইপ্রাস যেতে ভিসা আবেদনকারীদের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। তবে সাইপ্রাস কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহী হলে ২০ বছর থেকে ২১ বছর বয়স হলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোম্পানি রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক ক্ষেত্রে বয়সসীমা ভিন্ন হয়ে থাকে। গ্রিক সাইপ্রাস কাজের ভিসা বয়সসীমা ১৮ বছর থেকে ৫৫ বছর হয়ে থাকে।

তুর্কি সাইপ্রাস নাকি গ্রিক সাইপ্রাস যাবেন?

তুর্কি সাইপ্রাস গেলে প্রতিমাসে জীবনযাত্রার খরচ তুলনামূলক কম হবে। তবে এই অঞ্চলে কাজের বেতনও কম হবে না। বর্তমানে কাজের চাহিদা তুলনামূলক অনেক কমে গেছে।  বাংলাদেশের চেয়ে নিশ্চিত বেতন বেশি পাবেন। তবে ইউরোপের গ্রিক সাইপ্রাস গেলে কাজের বেতন তুলনামূলক বেশি পাবেন।

সেখান থেকে ইউরোপের অন্যান্য দেশের যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এছাড়া উন্নত জীবনযাত্রার মান উপভোগ করতে পারবেন। উচ্চশিক্ষা ও কর্মসংস্থান বিবেচনায় আমার পরামর্শ হলো গ্রিক সাইপ্রাস কাজের ভিসা নিয়ে যাওয়া। বিশ্বব্যাপী গ্রিক সাইপ্রাসের স্বীকৃতি রয়েছে।

FAQs

সাইপ্রাস কি ইউরোপ কান্ট্রি ?

সাইপ্রাস ইউরোপের  দেশ।

সাইপ্রাস কি সেনজেন হবে?

সাইপ্রাস ভবিষ্যতে সেনজেনভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং এর মুদ্রা ইউরো।

সাইপ্রাস কোন মহাদেশে অবস্থিত?

সাইপ্রাস পূর্ব ভূমধ্যসাগরের একটি দ্বীপ রাষ্ট্র যেটি ভৌগোলিকভাবে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত।

সাইপ্রাস ১ টাকা বাংলাদেশের কত টাকা?

সাইপ্রাস ১ টাকা বাংলাদেশের প্রায় ১৪০ টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top