ইউরোপের অন্যতম একটি সেরা দেশ হলো সার্বিয়া। বাংলাদেশ থেকে অনেকে সার্বিয়া কাজের ভিসা নিয়ে যেতে চায়। কাজের ভিসা নিয়ে এই দেশে যেতে আগ্রহীদের অবশ্যই সার্বিয়া বেতন কত সর্বশেষ আপডেট তথ্য জেনে রাখতে হবে। সার্বিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ হলেও এটি এখনো সেনজেন অঞ্চলে প্রবেশ করতে পারেনি। এছাড়া এটি এখনো ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত হতে পারেনি।
বাংলাদেশ থেকে ইউরোপের এই দেশটিতে গেলে কাজের বেতন তুলনামূলক কম হবে ইউরোপের অন্যান্য দেশের তুলনায়। কারণ সেনজেনভুক্ত ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বেতন তুলনামূলক বেশি হয়ে থাকে। তবে এই দেশে বেকারত্বের হার তুলনামূলক অনেক কম। ইউরোপের এই দেশটির সাথে কসোভোর অমীমাংসিত সীমানা বিরোধ রয়েছে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে সার্বিয়া বেতন কত জানার পাশাপাশি কোন কাজের বেতন ও চাহিদা বেশি জানতে পারবেন।
সার্বিয়া বেতন কত ২০২৬
সার্বিয়া কাজের বেতন মূলত কাজের ধরন, কাজের দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষাগত, যোগ্যতা ও ওভারটাইম ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। বাংলাদেশ থেকে সার্বিয়া কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহী হলে সার্বিয়া বেতন কত সর্বশেষ তথ্য জানা জরুরী। ইউরোপের দেশ হলেও এই দেশে নিজস্ব মুদ্রা রয়েছে যার মান বাংলাদেশের টাকার পাশে।
বর্তমান সার্বিয়া কাজের বেতন প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার আশেপাশে হয়ে থাকে। সার্বিয়া কাজের ক্যাটাগরি অনুযায়ী বর্তমান বেতনের একটি টেবিল নিচে তুলে ধরা হলো:
| ক্রমিক | কাজের ধরন | মাসিক বেতন (টাকা) |
|---|---|---|
| ১ | ওয়েটার | ৮০,০০০–১,১০,০০০ |
| ২ | ডেলিভারি ম্যান | ৯০,০০০–১,৪০,০০০ |
| ৩ | ড্রাইভিং | ৮০,০০০–১,৫০,০০০ |
| ৪ | কনস্ট্রাকশন | ৮০,০০০–১,১০,০০০ |
| ৫ | ইলেকট্রিশিয়ান | ৮০,০০০–১,২০,০০০ |
| ৬ | প্লাম্বার | ৮০,০০০–১,২০,০০০ |
| ৭ | কৃষি কাজ | ৮০,০০০–৯০,০০০ |
| ৮ | অটোমোবাইল সার্ভিস | ৮০,০০০–১,৫০,০০০ |
সার্বিয়া সর্বনিম্ন বেতন কত ২০২৬
সার্বিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত স্থলবেষ্টিত একটি দেশ। ইউরোপের এই দেশটিতে কোন ধরনের সমুদ্রসীমা নেই। প্রতিবেশী দেশ হিসেবে চারপাশে রয়েছে হাঙ্গেরি রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, মন্টেনিগ্রো, বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো ও উত্তর মেসিডোনিয়া।
ইউরোপীয় এই দেশটিতে সরকার কর্তৃক সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত রয়েছে। সকল কাজের জন্য আইন অনুযায়ী নির্ধারিত এই সর্বনিম্ন বেতন কাঠামো প্রযোজ্য হবে। বর্তমান সার্বিয়া সর্বনিম্ন বেতন প্রায় ৭৮ হাজার টাকার আশেপাশে। তবে কাজের ও অভিজ্ঞতা থাকলে বেতন প্রায় দ্বিগুণ পাওয়া যায়।
সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি?
সার্বিয়া ইউরোপের একটি উন্নয়নশীল দেশ। গত কয়েক বছরে সার্বিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বেড়েছে। সার্বিয়ার অর্থনীতি মূলত সেবা, শিল্প, কৃষি, তথ্যপ্রযুক্তি, নির্মাণ, বাণিজ্য ও পরিবহন ইত্যাদি সেক্টরের উপর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কাজের ভিসা নিয়ে ইউরোপের এই দেশটিতে যেতে আগ্রহী হলে সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি জেনে রাখা উচিত।
ইউরোপের এই দেশটিতে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে। বর্তমান সার্বিয়াতে হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, নির্মাণ শ্রমিক, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, হাউসকিপার, মেশিন অপারেটর, প্যাকেজিং, ক্লিনার, ড্রাইভার, প্লাম্বার ইত্যাদি কাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে।
সার্বিয়া কোন কাজের বেতন বেশি?
বিভিন্ন দেশ থেকে কাজের ভিসা নিয়ে সার্বিয়া গিয়ে বিদেশী কর্মীরা সাধারণত দক্ষতাভিত্তিক কাজগুলো বেশি করে থাকে। কিছু রয়েছে উচ্চ বেতনের কাজ আবার কিছু রয়েছে নিম্ন বেতনের কাজ। তবে দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে কাজের চাহিদা ও বেতন বেশি পাবেন। বর্তমান ইউরোপের এই দেশটিতে ডেলিভারি ম্যান, রেস্টুরেন্ট ওয়েটার, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, অটোমোবাইল সার্ভিস, কনস্ট্রাকশন ইত্যাদি কাজের বেতন বেশি হয়ে থাকে। কাজের ধরন অনুযায়ী সার্বিয়া বেতন কত জানলে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে।
FAQs
সার্বিয়া সর্বোচ্চ বেতন কত?
সার্বিয়া সর্বোচ্চ বেতন প্রায় ১,২০০ ইউরো থেকে ২,০০০ ইউরো পর্যন্ত হতে পারে।
সার্বিয়া ড্রাইভিং বেতন কত?
সার্বিয়া ড্রাইভিং বেতন প্রায় ৮০০ ইউরো থেকে ১২০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
সার্বিয়া বেতন কত ইউরো?
সার্বিয়া বেতন সাধারণত ৬৫০ ইউরো থেকে ৮৫০ ইউরো হয়ে থাকে।
সার্বিয়া কৃষিকাজের বেতন কত?
সার্বিয়া কৃষিকাজের বেতন প্রায় ৫০০ ইউরো থেকে ৭৫০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
সার্বিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত?
সার্বিয়া কনস্ট্রাকশন কাজের বেতন প্রায় ৬৫০ ইউরো থেকে ১,২০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info
