বাংলাদেশের নাগরিকদের কাছে ইউরোপ একটি জনপ্রিয় গন্তব্য। বিশ্ব মানচিত্রে ছোট মহাদেশ হলেও এটি বিভিন্ন দেশের অভিবাসীদের নিকট স্বপ্নের একটি নাম। ইউরোপে প্রায় ৫০টি দেশ । তবে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি আকর্ষণীয়। ইউরোপে যাওয়ার স্বপ্ন থাকলে অবশ্যই ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা সম্পর্কে অবগত হতে হয়।
ইউরোপ বিশ্বের অন্যতম একটি উন্নত মহাদেশ যেখানে বিভিন্ন সেক্টরে বিদেশি কর্মীদের কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে পড়াশোনা, চাকরি, ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে ইউরোপে যেতে আগ্রহীদের প্রথমেই ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা সম্পর্কে জেনে নিতে হয়। কারণ ইউরোপে সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় ভিসা হচ্ছে ইউরোপ সেনজেন ভিসা।
এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে ইউরোপের সেনজেনভুক্ত এবং নন-সেনজেনভুক্ত দেশ সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারবেন।
ইউরোপের সেনজেনভুক্ত দেশের তালিকা ২০২৬
বর্তমান ইউরোপের সেনজেনভুক্ত দেশের সংখ্যা প্রায় ২৯টি। বাংলাদেশ থেকে পড়াশোনা কিংবা কাজের উদ্দেশ্যে ইউরোপে যেতে আগ্রহীদের প্রথমেই ইউরোপের সেনজেনভুক্ত দেশের তালিকা সম্পর্কে সর্বশেষ আপডেট তথ্য জেনে ভিসা প্রসেসিং শুরু করতে হয়।
সেনজেন ভিসাধারীরা সেনজেনভুক্ত যেকোনো দেশে ভ্রমণ করার সুবিধা পেয়ে থাকে। সীমানা শেয়ার করার কারণে কোন ধরনের পাসপোর্ট চেকিং ছাড়াই অবাধে ভ্রমণের সুযোগ রয়েছে।
| ক্রমিক নম্বর | দেশের নাম |
|---|---|
| ১ | ফ্রান্স |
| ২ | বেলজিয়াম |
| ৩ | চেক রিপাবলিক |
| ৪ | ডেনমার্ক |
| ৫ | এস্তোনিয়া |
| ৬ | ফিনল্যান্ড |
| ৭ | অস্ট্রিয়া |
| ৮ | জার্মানি |
| ৯ | গ্রিস |
| ১০ | হাঙ্গেরি |
| ১১ | আইসল্যান্ড |
| ১২ | সুইডেন |
| ১৩ | লাটভিয়া |
| ১৪ | লিচেনস্টাইন |
| ১৫ | লিথুনিয়া |
| ১৬ | লুক্সেমবার্গ |
| ১৭ | মাল্টা |
| ১৮ | নেদারল্যান্ডস |
| ১৯ | স্পেন |
| ২০ | পোল্যান্ড |
| ২১ | পর্তুগাল |
| ২২ | স্লোভেকিয়া |
| ২৩ | স্লোভেনিয়া |
| ২৪ | নরওয়ে |
| ২৫ | ইতালি |
| ২৬ | সুইজারল্যান্ড |
| ২৭ | রোমানিয়া |
| ২৮ | বুলগেরিয়া |
| ২৯ | ক্রোয়েশিয়া |
সেনজেন দেশের সুবিধা কি?
বর্তমান সেনজেনভুক্ত ২৯টি দেশের নাগরিকরা কোন ধরনের অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ ছাড়াই সেনজেনভুক্ত বিভিন্ন দেশে অবাধে ভ্রমণের সুবিধা পেয়ে থাকে। এছাড়া সেনজেন ভিসাধারীরা ব্যবসা, পড়াশোনা ও কাজের সুযোগ পেয়ে থাকে। সেনজেন ভিসাধারীরা চাইলে ১৮০ দিনের মধ্যে ৯০ দিন সেনজনভুক্ত যেকোনো দেশে অবস্থান করতে পারে। চাইলেই খুব সহজে দেশ পরিবর্তন করা যায়। বিভিন্ন দেশে একাধিকবার ভ্রমণের সুযোগ পাওয়া যায়। এজন্যই ইউরোপে যেতে আগ্রহীদের ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা সম্পর্কে জানতে হয়।
সেনজেন ভুক্ত সর্বশেষ দেশ ২০২৬
ইউরোপের সেনজেনভুক্ত সর্বশেষ দেশগুলো হলো রোমানিয়া ও বুলগেরিয়া। এই দুটি দেশ পূর্ণাঙ্গ সদস্য হিসেবে ২০২৫ সালের পহেলা জানুয়ারিতে যোগদান করেছে। সেনজেন চুক্তি অনুযায়ী এই দুটি দেশ আনুষ্ঠানিকভাবে সেনজেন অঞ্চলের সদস্য হয়েছে।
FAQs
সেনজেন ভুক্ত দেশ কয়টি ২০২৬
বর্তমান ইউরোপের সেনজেনভুক্ত দেশ ২৯টি।
সেনজেন ভুক্ত দেশ বলতে কি বুঝায়?
সেনজেনভুক্ত দেশ বলতে ইউরোপের সেনজেন অঞ্চলের ২৯টি দেশকে বুঝায়। সেনজেন চুক্তি অনুযায়ী এই দেশগুলো নিজেদের মধ্যে সীমানা নিয়ন্ত্রণ করে না।
সেনজেন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
সেনজেন চুক্তি ১৯৮৫ সালের ১৪ই জুন প্রাথমিকভাবে ৫টি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তবে চুক্তিটি কার্যকর হয় ১৯৯৫ সালের ২৬ শে মার্চ থেকে।
বাংলাদেশ থেকে সেনজেন ভিসা হওয়ার সম্ভাবনা কেমন?
বাংলাদেশ থেকে সেনজেন ভিসা আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা প্রায় ৪০% থাকে। তবে স্টুডেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
ইউরোপের সেনজেনভুক্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি?
ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে ২৫টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং ৪টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। সুইজারল্যান্ড, নরওয়ে, লিচেনস্টাইন, আইসল্যান্ড এই ৪টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়।
সেনজেন ভুক্ত দেশ কয়টি ও কি কি?
সেনজেন ভুক্ত দেশ ২৯টি। ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো হলো অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info
