ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা ২০২৬ (প্রসেসিং, যোগ্যতা, বেতন, খরচ)

বাংলাদেশ থেকে অনেকেই স্বপ্ন দেখে ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার। তবে সঠিক গাইডলাইনের অভাবে বেশিরভাগই ইউরোপে যাওয়ার স্বপ্নটি পূরণ করতে পারে না। ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত জানলে ইউরোপে যাওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে। বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের নিকট ইউরোপ একটি জনপ্রিয় এবং আকর্ষণীয় গন্তব্য। ইউরোপে গেলে উন্নত কর্মপরিবেশ, অধিক আয়ের সুযোগ এবং সামাজিক নিরাপত্তা পাবেন।

প্রতিবছর বিভিন্ন দেশ থেকে ইউরোপ কর্তৃপক্ষ কর্মী নিয়োগ দিয়ে থাকে। বাংলাদেশ থেকে সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে ইউরোপে যাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে অনেকেই উন্নত জীবনের স্বপ্ন ও ভালো একটি ক্যারিয়ার গঠনের আশায় এই দেশে বিভিন্ন উপায়ে পাড়ি জমাচ্ছে। কাজের উদ্দেশ্যে ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে হলে প্রয়োজন ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে ইউরোপ কাজের ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা ২০২৬ পাওয়ার উপায়

ইউরোপে কাজ করতে হলে ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে হয়তো আপনার ইউরোপে কাজ করার স্বপ্ন পূরণে কাজে লাগতে পারে। ইউরোপ একটি মহাদেশ। এখানে প্রায় ৫০টির মতো দেশ রয়েছে। কিছু রয়েছে সেনজেনভুক্ত এবং কিছু রয়েছে নন-সেনজেনভুক্ত দেশ। প্রথমে আপনাকে উপরোক্ত দেশগুলোর তালিকা জেনে নিতে হয়। কারণ এটার উপর ভিত্তি করে ভিসা ক্যাটাগরি ও প্রসেসিং ভিন্ন হয়ে থাকে। ইউরোপের যে কোন দেশে বৈধভাবে কাজ করতে হলে প্রথমে একটি বৈধ চাকরির অফার পেতে হয়।

অনলাইনে বিভিন্ন জব পোর্টাল ওয়েবসাইটে ইউরোপের বিভিন্ন দেশের চাকরির আবেদন করতে হবে। নিয়োগকর্তার নিকট থেকে জব অফার লেটার সংগ্রহ করতে হয়। জব সার্কুলারে আবেদন করার পর ইন্টারভিউ দিয়ে পাস করলে নিয়োগকর্তা আপনাকে জব অফার লেটার প্রদান করবেন। ইউরোপে অবস্থিত যে কোন একটি প্রতিষ্ঠান থেকে জব অফার লেটার পেলেই আপনি ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে পারবেন।জব অফার লেটার পাওয়ার পর ওয়ার্ক পারমিটের অনুমোদন নিতে হয়।

জব অফার লেটার ও ওয়ার্ক পারমিট পাওয়ার পর ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিকটস্থ যে কোন ইউরোপীয় দূতাবাসে গিয়ে ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে পারবেন। অধিকাংশ দেশের দূতাবাস বাংলাদেশে নেই। অনলাইনে অধিকাংশ দেশের ভিসা আবেদন সম্পন্ন করা যায়। আবেদন করার পর অ্যাপয়েন্টমেন্ট তারিখ বুকিং করতে হয়। তারপর ইন্টারভিউ দিতে গিয়ে বায়োমেট্রিক তথ্য জমা দিতে হয়। তারপর মূলত ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং শুরু হয়ে থাকে। ভিসা অনুমোদিত হলে আপনাকে জানানো হবে।

ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে কি কি লাগে?

ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে গুরুত্বপূর্ণ কাগজপত্রের প্রয়োজন হয়ে থাকে। দেশ ও ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় এই কাগজপত্র ভিন্ন হতে পারে। ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে যেসব কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো নিচে উল্লেখ করা হলো:

  • ভিসা আবেদনকারীর বৈধ পাসপোর্ট
  • ভিসা আবেদনকারীর সাম্প্রতিক ফটোগ্রাফ
  • ভিসা আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র
  • ইউরোপিয়ান স্টাইলের সিভি
  • জব ইনভাইটেশন লেটার
  • দক্ষতার সনদপত্র
  • কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
  • একাডেমিক সার্টিফিকেট
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
  • ভাষা দক্ষতার সার্টিফিকেট

ইউরোপ ভিসা কত টাকা লাগে ২০২৬

ইউরোপ ভিসা কত টাকা লাগে সেটা নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর। যেমন: দেশ, ভিসা ক্যাটাগরি, ভিসার মেয়াদ ভিসা প্রসেসিং মাধ্যমে ইত্যাদি। বাংলাদেশ থেকে বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে ইউরোপে যাওয়া যায়। বেসরকারিভাবে সরকার অনুমোদিত বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ইউরোপে যাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে খরচ অনেক বেশি লাগে।

বর্তমান বাংলাদেশ থেকে ইউরোপে যেতে প্রায় ১০ লাখ টাকা থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। দালাল ধরে ভিসা প্রসেসিং করলে খরচ বেশি লাগে এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। চাইলে ইউরোপে রয়েছে এমন কোন প্রবাসী হেল্প নিতে পারেন।

ইউরোপে প্রবাসীদের বেতন কত ২০২৬

বাংলাদেশ থেকে অনেকেই ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করছে। বিশ্বের অন্যতম উন্নত এই মহাদেশে গেলে প্রতিমাসে ভালো পরিমাণ টাকা  আয়ের সুযোগ পেয়ে যাবেন। ইউরোপে প্রবাসীদের কাজের বেতন কত হবে সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ক্ষেত্রবিশেষে ভিন্ন হয়ে থাকে।

বর্তমান বাংলাদেশি ইউরোপীয় প্রবাসীদের কাজের বেতন প্রায় ৮০ হাজার টাকা থেকে ৬ লাখ টাকা পর্যন্ত হতে পারে। ইউরোপের সকল দেশের বেতন কাঠামো সমান নয়। ইউরোপে রয়েছে উচ্চ আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ। তাই ইউরোপীয় প্রবাসীদের কাজের বেতন দেশ, কাজের ধরন, কাজের দক্ষতা, ভাষাগত দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী অনেকটাই ভিন্ন হয়ে থাকে।

ইউরোপে কোন কাজের চাহিদা বেশি?

উন্নত অর্থনীতির মহাদেশ ইউরোপে বিভিন্ন সেক্টরে প্রবাসী কর্মীদের কাজের সুযোগ রয়েছে। ইউরোপিয়ান দেশ অনুযায়ী কাজের চাহিদা ভিন্ন হয়ে থাকে। তাই বাংলাদেশ থেকে ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে আগ্রহীদের অবশ্যই ইউরোপে কোন কাজে চাহিদা বেশি সঠিক ধারণা রাখতে হবে।

বর্তমান ইউরোপের বিভিন্ন দেশে ফুড ডেলিভারি ম্যান, ড্রাইভিং, কনস্ট্রাকশন, প্লাম্বার, কৃষি শ্রমিক, ওয়েল্ডার, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী ইত্যাদি কাজের চাহিদা বেশি রয়েছে। এছাড়া উবার ড্রাইভার ও ট্যাক্সি ড্রাইভার হিসেবে প্রতিমাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং শিখতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করে যেতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top