বেলারুশ কাজের ভিসা ২০২৬ (প্রসেসিং, বেতন, খরচ)

বাংলাদেশ থেকে অনেকে রাশিয়ার প্রতিবেশী দেশ বেলারুশে কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহী। এটি পূর্ব ইউরোপের একটি দেশ সেটির সাথে রাশিয়ার অর্থনৈতিক ও ভৌগোলিক সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশ থেকে বেলারুশ কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহী হলে অবশ্যই এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। ইউরোপের এই দেশটিতে বেকারত্বের হার বেশি হলেও অনেকেই কাজের উদ্দেশ্যে এই দেশটিতে পাড়ি জমাচ্ছে।

রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে প্রায় পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়। ইউরোপের এই দেশটি অর্থনীতির চাপের মধ্যে রয়েছে। তবে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে জীবনযাত্রার বেয়াই তুলনামূলক অনেক কম হয়। ইউরোপের মধ্যম আয়ের এই দেশটি প্রবাসী শ্রমিকদের জন্য নিরাপদ একটি গন্তব্য। বাংলাদেশ থেকে অনেকেই বেলারুশ কাজের ভিসা নিয়ে এই দেশটিতে যাচ্ছে। এজন্য অবশ্যই বেলারুশ ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

বেলারুশ কাজের ভিসা পাওয়ার উপায়

বাংলাদেশ থেকে সরকারিভাবে বেলারুশ কাজের ভিসা নিয়ে যাওয়ার সুযোগ নেই। তবে সরকার অনুমোদিত বেসরকারি বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করে স্বপ্নের এই দেশটিতে যাওয়া সম্ভব। এক্ষেত্রে অবশ্যই ভিসা প্রত্যাশীদের সুনির্দিষ্ট পদক্ষেপ অনুসরণ করতে হবে। নিজে নিজে ভিসা প্রসেসিং করতে চাইলে অবশ্যই জব অফার লেটার সংগ্রহ করতে হয়। জব অফার লেটার পাওয়ার জন্য ভিসা আগ্রহীদের চাকরি সংগ্রহ করতে হবে।

কোন কোম্পানিতে নিয়োগ প্রাপ্ত হলে কোম্পানি আপনাকে জব অফার লেটার প্রদান করবে। চুক্তিপত্র এবং জব ওভার লেটার বা ইনভাইটেশন লেটার নেওয়ার পরে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারবেন। বাংলাদেশে বেলারুশের কোন দূতাবাস না থাকার কারণে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে বেলারুশ কাজের ভিসা প্রসেসিং করতে হবে। ভিসা আবেদন করার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিকটবর্তী দূতাবাসে গিয়ে ভিসা প্রসেসিং করতে হয়।

ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • ভিসা আবেদনকারীর বৈধ পাসপোর্ট
  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র
  • পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ
  • দক্ষতার সার্টিফিকেট
  • কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
  • হেলথ ইন্স্যুরেন্স
  • কাজের অফার লেটার
  • কাজের চুক্তিপত্র
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • একাডেমিক যোগ্যতার সার্টিফিকেট

বেলারুশ যেতে কত টাকা লাগে ২০২৬

বাংলাদেশ থেকে বেলারুশ যাওয়ার ভিসা খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে। যেমন: ক্যাটাগরি, মেয়াদ, ভিসা প্রসেসিং মাধ্যম ইত্যাদি। বাংলাদেশ থেকে স্বল্প খরচে বেসরকারি বিভিন্ন সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে ইউরোপের এই দেশটিতে যাওয়া যায়।

নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারলে অফিশিয়াল খরচে ভিসা পেয়ে যাবেন। বর্তমান বাংলাদেশ থেকে বেলারুশ কাজের ভিসা নিয়ে যেতে প্রায় ৬ লাখ থেকে 8 লাখ টাকা খরচ হয়। তবে দালালের মাধ্যমে ভিসা প্রসেসিং করলে বেলারুশ ভিসা খরচ বেশি হবে।

বেলারুশ বেতন কত ২০২৬

পূর্ব ইউরোপের মধ্যম আয়ের এই দেশটিতে বিভিন্ন সেক্টরে অভিবাসী শ্রমিকদের কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে এই দেশে যেতে আগ্রহী হলে অবশ্যই বেলারুশ কাজের বেতন সম্পর্কে ধারণা রাখতে হবে।

কাজের বেতন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে। যেমন: কাজের দক্ষতা, অভিজ্ঞতা, কাজের ধরন, কোম্পানির ধরন, ওভারটাইম, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি। বর্তমান বেলারুশ কাজের বেতন প্রায় ৪০ হাজার টাকা থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

বেলারুশ কোন কাজের চাহিদা বেশি?

বেলারুশ ইউরোপের নিম্ন আয়ের একটি দেশ হলেও এটির অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশটির বিভিন্ন সেক্টরে অভিবাসী শ্রমিকদের কাজের চাহিদা রয়েছে। বর্তমান ইউরোপের এই দেশটিতে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে কৃষিকাজের। এছাড়া নির্মাণ শ্রমিক, কারখানা শ্রমিক, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, ক্লিনার, ড্রাইভার ইত্যাদি কাজের চাহিদাও রয়েছে।

FAQs

বেলারুশ কোন কাজের বেতন বেশি?

বর্তমান বেলারুশে রাজমিস্ত্রি, প্লাম্বার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিন অপারেটর, প্যাকেজিং, কৃষি শ্রমিক, ফ্যাক্টরি শ্রমিক, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, ট্যাক্সি ড্রাইভার ইত্যাদি কাজের বেতন বেশি পাওয়া যায়।

বেলারুশ যেতে কত বছর বয়স লাগে?

বেলারুশ যেতে ভিসা আবেদনকারীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হয়।।

বেলারুশ কাজের ভিসার মেয়াদ কতদিন থাকে?

বেনারস কাজের ভিসার মেয়াদ সাধারণত এক বছর থাকে। প্রতিবছর ভিসা নবায়ন করার সুযোগ রয়েছে।

বেলারুশ সর্বনিম্ন বেতন কত?

বেলারুশ সর্বনিম্ন বেতন প্রায় ৩০ হাজার টাকা।

বেলারুশের ১ টাকা বাংলাদেশের কত টাকা?

বেলারুশের মুদ্রার নাম হচ্ছে বেলারুশিয়ান রুবল। বেলারুশের ১ টাকা বাংলাদেশের প্রায় ৪০ টাকার সমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top