অস্ট্রেলিয়া ওশেনিয়া অঞ্চলের একটি উন্নত সমৃদ্ধ এবং বহুসাংস্কৃতিক একটি দেশ। বাংলাদেশ থেকে অনেকেই অস্ট্রেলিয়া কাজের ভিসা নিয়ে সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে যেতে ইচ্ছুক। বিশাল আয়তনের এই দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য রয়েছে কাজের সুযোগ। তবে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া তুলনামূলক কঠিন। অস্ট্রেলিয়াতে প্রতিবছর শ্রমিক সংকট দেখা যায়।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সরকারিভাবে শ্রমিক নিয়োগ করে থাকে। এই দেশে দক্ষ শ্রমিকের বড়ই অভাব রয়েছে। কাজের উদ্দেশ্যে সম্ভাবনাময় এ দেশটিতে যেতে আগ্রহীদের অবশ্যই অস্ট্রেলিয়া কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে অস্ট্রেলিয়া কাজের ভিসা কত টাকা, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন।
অস্ট্রেলিয়া কাজের ভিসা ২০২৬ পাওয়ার উপায়
অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা একটি দেশ হওয়ার কারণে এখানে আপনি বিশ্বমানের শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা পাবেন। কাজের উদ্দেশ্যে এই দেশে যেতে হলে অবশ্যই আপনাকে অস্ট্রেলিয়া কাজের ভিসা অনুমোদন পেতে হবে। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া কাজের ভিসা নিয়ে যাওয়ার অনেক ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে।
কাজের ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ভিসার আবেদন করলে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরির মধ্যে অন্যতম একটি হলো স্কিলড ইন্ডিপেন্ডেন্ট ভিসা (সাবক্লাস ১৮৯) যেটি অস্ট্রেলিয়া কাজের ভিসা হিসেবে পরিচিত। এই ভিসায় আবেদন করার ক্ষেত্রে অবশ্যই দক্ষতা এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে।
অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রয়োজন হয়। পাশাপাশি আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে যেগুলো ভিসা পাওয়ার যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সবশেষে অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
অস্ট্রেলিয়া কাজের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
- ই-পাসপোর্ট (কমপক্ষে মেয়াদ দুই বছর থাকতে হবে)
- ভিসা আবেদনকারীর সাম্প্রতিক ফটোগ্রাফ (সাদা ব্যাকগ্রাউন্ড)
- ভিসা আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র
- ইংরেজি ভাষা দক্ষতা (আইএলটিএস স্কোর ৫.৫+)
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
- কাজের অফার লেটার
- সিভি
- আর্থিক সক্ষমতার প্রমাণপত্র (যদি লাগে)
- কাজের দক্ষতার সনদ
- কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন ২০২৬
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া কাজের ভিসা বিভিন্ন উপায়ে প্রসেসিং করা যায়। কেউ চাইলে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারে, আবার কেউ চাইলে সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে ভিসা প্রসেসিং করতে পারে। বাংলাদেশ থেকে সরকারিভাবে অস্ট্রেলিয়া কম খরচে যাওয়ার সুযোগ রয়েছে। সরকারিভাবে অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের অবশ্যই নিয়মিত বোয়েসেলের ওয়েবসাইটের খোঁজ খবর রাখতে হবে। সরকারি এই ওয়েবসাইটে অস্ট্রেলিয়া কর্মী নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়ে থাকে।
উক্ত ওয়েবসাইটে সার্কুলার প্রকাশিত হলে আপনাকে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত হলে আপনাকে প্রশিক্ষণ দিয়ে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবে। এক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধাপে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। তবে কেউ যদি নিজে নিজে ভিসা প্রসেসিং করতে চায়, তাকে অবশ্যই অস্ট্রেলিয়ান বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করে জব অফার লেটার নিতে হবে।
এছাড়া কেউ যদি ঝামেলা নিতে না চান, তবে বিশ্বস্ত সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বড় পরিমাণ টাকা খরচ করতে হবে। অস্ট্রেলিয়া ভিসা আবেদন করার জন্য অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইট ভিজিট করতে হয়। সেখানে ভিজিট করে নিজের নামে একটি সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
বুঝতে অসুবিধা হলে অবশ্যই ইউটিউব কিংবা অভিজ্ঞ কোন প্রবাসীর হেল্প নিতে পারেন। নিজের নামে প্রোফাইল তৈরি করা হয়ে গেলে আপনাকে ভিসা ক্যাটাগরি নির্বাচন করে অস্ট্রেলিয়া ভিসা আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এটি অনলাইনে পেয়ে যাবেন। ভিসা আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ করার পর অনলাইনে প্রয়োজনীয় সকল কাগজপত্রের সঙ্গে আপলোড দিতে হয়।
তারপর অস্ট্রেলিয়া ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে। এক্ষেত্রে ডুয়েল কারেন্সি ডলার কার্ড প্রয়োজন হবে। অস্ট্রেলিয়া ভিসা আবেদন প্রক্রিয়াটি অনেক জটিল মনে হয়ে থাকে। তাছাড়া এটি সময়সাপেক্ষ বটে। ভিসা আবেদন করার পর আবেদনকারীকে কমপক্ষে ছয় থেকে আট মাস পর্যন্ত অপেক্ষা করা লাগে। ভিসা অনুমোদিত হলে ডাকযোগে আবেদনকারীকে পাঠিয়ে দেয়।
অস্ট্রেলিয়া কাজের ভিসা কত টাকা লাগে ২০২৬
বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়াতে বিভিন্ন ক্যাটাগরির কাজের ভিসা নিয়ে যাওয়া যায়। অস্ট্রেলিয়া কাজের ভিসার চাহিদা সবচেয়ে বেশি হওয়ার কারণে অনেক টাকা গুনতে হয় এই ভিসা পাওয়ার জন্য। বাংলাদেশে সিন্ডিকেট ও দালাল চক্রের কারণে অস্ট্রেলিয়ায় ভিসার দাম এখন তুঙ্গে! অস্ট্রেলিয়া কাজের ভিসা খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে।
বর্তমান বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া কাজের ভিসা নিয়ে যেতে প্রায় ১১ লাখ টাকা থেকে ২২ লাখ টাকা লাগে। বাংলাদেশ থেকে সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে অস্ট্রেলিয়া কাজের ভিসা নিয়ে যেতে সবচেয়ে কম খরচ হয়ে থাকে। কিন্তু, সরকার অনুমোদিত বেসরকারি বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কাজের ভিসা প্রসেসিং করলে খরচ অনেক বেশি হয়ে থাকে। প্রতারিত হতে না চাইলে দালালের মাধ্যমে ভিসা প্রসেসিং করা কিংবা লেনদেন করা থেকে বিরত থাকবেন।
FAQs
অস্ট্রেলিয়া ভিসা আবেদন ফি কত টাকা?
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন ফি প্রায় ৬ হাজার অস্ট্রেলিয়ান ডলার।
অস্ট্রেলিয়া মুদ্রার নাম কি?
অস্ট্রেলিয়ার মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার।
অস্ট্রেলিয়া রাজধানীর নাম কি?
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানভেরা।
অস্ট্রেলিয়া টাকার মান কত?
অস্ট্রেলিয়ান এক ডলার বাংলাদেশের প্রায় ৮৭ টাকা।
অস্ট্রেলিয়া কোন মহাদেশে অবস্থিত?
অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশে অবস্থিত যেটি অস্ট্রেলিয়া মহাদেশ নামেও পরিচিত।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info
