মঙ্গোলিয়া কাজের ভিসা ২০২৬ (আবেদন, বেতন, খরচ)

পূর্ব ও মধ্য এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ মঙ্গোলিয়া। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মঙ্গোলিয়া কাজের ভিসা নিয়ে অনেক আগ্রহ দেখা যাচ্ছে। এশিয়ার দেশ বিবেচনায় মঙ্গোলিয়া কাজের বেতন তুলনামূলক অনেক ভালো। চীনের এই প্রতিবেশী দেশটিতে বাংলাদেশ থেকে অনেকে যেতে আগ্রহী। সম্প্রতি মঙ্গোলিয়া ভিসা প্রতারণা সংঘটিত হয়েছে যেটি বাংলাদেশের সাথে জড়িত।

বাংলাদেশের নাগরিকদের কাছে মঙ্গোলিয়া চাকরির বাজার খুব বেশি পরিচিত নয়। বাংলাদেশের দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের কাছে মঙ্গোলিয়া একটি নতুন গন্তব্য হতে পারে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে মঙ্গোলিয়া কাজের ভিসা পাওয়ার উপায়, মঙ্গোলিয়া কাজের ভিসা কত টাকা লাগে, কাজের ভিসা বেতন কেমন ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন।

মঙ্গোলিয়া কাজের ভিসা ২০২৬ পাওয়ার উপায়

মঙ্গোলিয়া কাজের ভিসা পেতে হলে বৈধ চাকরির অফার লেটার প্রয়োজন হয়ে থাকে। মঙ্গোলিয়ান নিয়োগকর্তার কাছ থেকে ওয়ার্ক পারমিট পেলে ভিসা আবেদন করতে পারবেন। কাজের ধরন অনুযায়ী মঙ্গোলিয়া ওয়ার্ক পারমিট ভিসা বিভিন্ন ধরনের রয়েছে। যেমন: নির্মাণ কাজের জন্য C1, বিজ্ঞান/শিক্ষা/আইটির জন্য C2, ভূতত্ত্ব-খনি-তেল-জ্বালানির জন্য C3, আর্থিক-অর্থনৈতিক-আইনি কাজের জন্য C4, উৎপাদন ও সেবা খাতের জন্য C6, কৃষির জন্য C7, স্বাস্থ্য খাতের জন্য C8 এবং পরিবহনের জন্য C11।

ওয়ার্ক পারমিট পাওয়ার পর মঙ্গোলিয়া ভিসা কর্তৃপক্ষের মাধ্যমে ভিসা আবেদন সম্পন্ন করতে হয়। ভিসা অনুমোদন পেলে নির্ধারিত নিয়ম অনুযায়ী মঙ্গোলিয়া কাজের সুযোগ পেয়ে যাবেন। তবে মঙ্গোলিয়া পৌঁছানোর পর অবশ্যই ২১ দিনের মধ্যে রেসিডেন্ট পারমিট নিতে হবে। এজন্য আবেদন করতে হয়। মঙ্গোলিয়া কাজের ভিসা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো বৈধ চাকরির অফার এবং নিয়োগকর্তার মাধ্যমে সরকারি অনুমোদন পাওয়া।

মঙ্গোলিয়া কাজের ভিসা কত টাকা লাগে ২০২৬

মঙ্গোলিয়া ভিসা সাধারণত জাল কিংবা ভুয়া ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্ষেত্রে এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করলে অবশ্যই বিশ্বস্ত এজেন্সি খুজে বের করতে হবে। নতুবা, প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। বাংলাদেশ থেকে অল্প খরচে মঙ্গলিয়া কাজের ভিসা নিয়ে যাওয়া যায়।

বর্তমান বাংলাদেশ থেকে মঙ্গোলিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে প্রায় ২ লাখ টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। নিজে নিজে ভিসা আবেদন করলে খরচ কম হবে এবং কোন ধরনের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি চাইলে মঙ্গোলিয়ান নিয়োগকর্তার সাথে যোগাযোগ করে চাকরির অফার লেটার সংগ্রহ করে মাত্র ১ লাখ টাকা খরচ করেই যেতে পারবেন।

মঙ্গোলিয়া কাজের ভিসা বেতন কত ২০২৬

মঙ্গোলিয়া কাজের বেতন নিয়ে এজেন্সি কিংবা দালাল সর্বদা ভুল তথ্য দিয়ে থাকে।  মঙ্গোলিয়া কাজের বেতন বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ভিন্ন হয়ে থাকে। যেমন: কাজের ধরন, দক্ষতা, অভিজ্ঞতা ও ওভারটাইম এর উপর ভিত্তি করে মোট বেতন কমবেশি হতে পারে।

বর্তমান মঙ্গোলিয়া কাজের ভিসা বেতন কাজের ধরন অনুযায়ী ৩৫ হাজার টাকা থেকে ৮৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।  শুরুতে বেতন সাধারণত কম হয়ে থাকে। বেশিরভাগ বৈধ কোম্পানি কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে থাকে। তবে অনেক কোম্পানি ওভারটাইম কাজ করলে ভাতা দেয় না।

মঙ্গোলিয়া কাজের চাহিদা কেমন?

মঙ্গোলিয়ার অবকাঠামগত উন্নয়নের কারণে কিছু কাজের চাহিদা বেশি দেখা যায়। যেমন: কনস্ট্রাকশন শ্রমিক, ওয়েল্ডার, ক্রেন অপারেটর ইত্যাদি। এছাড়া মাইনিং ওয়ার্কার, ওয়েটার ও হাউসকিপার, গার্মেন্টস ও টেক্সটাইল কর্মী, ট্রাক ও ভারী যানবাহন চালক, অটোমোবাইল মেকানিক ইত্যাদি কাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে। তাছাড়া বিভিন্ন সিজনে কৃষি শ্রমিকদের চাহিদা রয়েছে।

FAQs

মঙ্গোলিয়া সর্বনিম্ন বেতন কত?

মঙ্গোলিয়ান সরকার নির্ধারিত সর্বনিম্ন বেতন প্রতিমাসে ৭,৯২,০০০ মঙ্গোলিয়ান তুগরিক যা বাংলাদেশী টাকায় প্রায় ২৭,০০০ টাকা।

মঙ্গোলিয়া কোন ধর্মের দেশ?

মঙ্গোলিয়া প্রধানত বৌদ্ধধর্মের দেশ।

মঙ্গোলিয়া দেশ কেমন?

মঙ্গোলিয়ায় বিশ্বের ১৯তম বিশাল দেশ। এটি সাধারণত শীতপ্রধান দেশ। এই দেশে যাযাবর সংস্কৃতি দেখা যায়। তবে স্থানীয় মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ, শান্ত ও পরিশ্রমী।

মঙ্গোলিয়া কি ইউরোপ দেশ?

না। মঙ্গোলিয়া পূর্ব ও মধ্য এশিয়ার একটি বিশাল দেশ যেটির রাজধানী উলানবাটোর।

মঙ্গোলিয়া থেকে কি ইউরোপ যাওয়া যায়?

হ্যাঁ, মঙ্গোলিয়া থেকে বিমান বা অন্যান্য মাধ্যমে ইউরোপ যাওয়া সম্ভব।

মঙ্গোলিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা?

মঙ্গোলিয়ার ১ তুগরিক বাংলাদেশের প্রায় ০.০৩৪১ টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top