কম্বোডিয়ার দক্ষিণ–পূর্ব এশিয়ার একটি উন্নয়নশীল তৃতীয় শ্রেণীর দেশ হলেও অনেকের কাছে এটি তুলনামূলক কম খরচে বিদেশ যাওয়ার অন্যতম জনপ্রিয় গন্তব্য। তবে যাত্রার আগে অবশ্যই জানতে হবে কম্বোডিয়া যেতে কত টাকা লাগে, যাতে কোনো এজেন্সি ভিসা সংক্রান্ত ভুল তথ্য দিয়ে অতিরিক্ত খরচ করিয়ে নিতে না পারে। ভিসার সঠিক খরচ জানা থাকলে পুরো ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে যাত্রার মোট ব্যয় সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।
যারা কম বাজেটে বিদেশে যেতে চান, তাদের জন্য কম্বোডিয়া একটি ভালো অপশন হতে পারে। যদিও দেশটি উন্নয়নশীল হওয়ায় আয় খুব বেশি নয়, তবুও অনেক ক্ষেত্রে তা বাংলাদেশ থেকে বেশি হতে পারে। তাই যারা দেশটিতে যেতে আগ্রহী, তাদের অবশ্যই কম্বোডিয়া যেতে কত টাকা লাগে—এ বিষয়ে পূর্ণ ধারণা থাকা জরুরি।
কম্বোডিয়া যেতে কত টাকা লাগে ২০২৬
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্রুত উন্নয়নশীল দেশে প্রতিবছরই নতুন নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। বিদেশি দক্ষ শ্রমিকদের প্রতি চাহিদা বাড়ছে বলে অনেকেই কম্বোডিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে চান। তবে তার আগে কম্বোডিয়া যেতে কত টাকা লাগে এবং ভিসার খরচ কত—সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কম্বোডিয়ার ভিসা খরচ নির্ভর করে ভিসার ধরন, মেয়াদ, প্রয়োজনীয় ডকুমেন্ট, এজেন্সির ফি এবং অন্যান্য ফ্যাক্টরের উপর। সঠিক তথ্য না জানলে অপ্রয়োজনীয় খরচ হওয়ার সম্ভাবনা থাকে। তাই নির্ভরযোগ্য ব্যক্তি বা কম্বোডিয়ায় থাকা কোনো বাংলাদেশি প্রবাসীর কাছ থেকে তথ্য নেওয়া সবচেয়ে ভালো।
| ভিসা ক্যাটাগরি | মোট ভিসা খরচ (টাকা) |
|---|---|
| ওয়ার্ক পারমিট ভিসা | ৩-৬ লাখ |
| টুরিস্ট ভিসা | ১-১.৫ লাখ |
| স্টুডেন্ট ভিসা | ১-২ লাখ |
কম্বোডিয়া ভিসা প্রসেসিং ২০২৬
কম্বোডিয়ার ভিসা দু’ভাবে করা যায়—
- সরাসরি দূতাবাসের মাধ্যমে
- অনলাইনে ই–ভিসা আবেদন করে
দূতাবাসে আবেদন করলে ধাপগুলো কিছুটা দীর্ঘ হতে পারে। তবে অনলাইন ই–ভিসা তুলনামূলকভাবে দ্রুত ও সহজ। অনলাইনে আবেদন করতে হলে ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত তথ্য পূরণ, ভিসা ক্যাটাগরি অনুযায়ী ফি প্রদান এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হয়। এছাড়াও, চাইলে সরকার অনুমোদিত বেসরকারি এজেন্সির মাধ্যমেও ভিসা প্রসেসিং করা যায়। সাধারণত যে ডকুমেন্টগুলো লাগে—
- বৈধ পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ)
- ডিজিটাল পাসপোর্ট সাইজ ছবি
- ইমেইল
- ব্যাংক স্টেটমেন্ট
- এয়ার টিকেট
- ওয়ার্ক পারমিট (যদি কাজের ভিসা হয়)
- দক্ষতার সার্টিফিকেট
- একাডেমিক সার্টিফিকেট
- মেডিকেল রিপোর্ট
- পুলিশ ক্লিয়ারেন্স
কম্বোডিয়া যেতে কত বয়স লাগে ২০২৬
বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ টুরিস্ট ভিসা নিয়ে কম্বোডিয়ায় যান এবং এই ভিসার জন্য সাধারণত কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। তবে ১৮ বছরের নিচে হলে অবশ্যই অভিভাবকের সঙ্গে ভ্রমণ করতে হবে।
স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ বছর হওয়া উচিত। অন্যদিকে, কাজের ভিসার জন্য সাধারণত ২১ থেকে ৪০ বছরের মধ্যে আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হয়। আপনার বয়স যদি ২৫ বছর হয়, তবে ওয়ার্ক ভিসা পাওয়া আরও সহজ হয়ে যায়।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info
