মলদোভা ইউরোপের পূর্বাঞ্চলের একটি স্থলবেষ্টিত দেশ যার রাজধানী হলো কিশিনাউ। বাংলাদেশ থেকে অনেকে মলদোভা কাজের ভিসা নিয়ে যেতে চায়। কাজের ভিসা নিয়ে ইউরোপের এই দেশটিতে যেতে আগ্রহীদের মলদোভা কাজের বেতন কত সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। ইউরোপের এই দেশটির আয়তন তুলনামূলক ছোট হলেও ভূরাজনৈতিক গুরুত্ব অনেক বেশি রয়েছে।
এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয়। তবে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। পশ্চিম ইউরোপের দেশের মতো এই দেশে গেলে উচ্চ ইনকামের সুযোগ থাকে না। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা কিংবা কাজের ভিসা নিয়ে ইউরোপের ছোট্ট অর্থনীতির এই দেশটিতে যেতে আগ্রহীদের অবশ্যই মলদোভা কাজের বেতন কত সঠিক ধারণা নিতে হবে।
মলদোভা কাজের ভিসা ২০২৬
বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে ইউরোপের এই দেশটিতে যেতে হলে ইমপ্লয়মেন্ট লং স্টে ভিসা প্রয়োজন হয়ে থাকে। বাংলাদেশ থেকে এই দেশে যাওয়ার সুযোগ রয়েছে। তবে সরকারিভাবে যাওয়ার সুযোগ এখনো বাংলাদেশ সরকার তৈরি করতে পারেনি। আপনি চাইলে নিজে নিজে মলদোভা ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে পারেন অথবা বেসরকারি সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে পারবেন।
নিয়োগকর্তার মাধ্যমে কর্মসংস্থানের অনুমোদন নিতে হয়। এই দেশে কাজ করতে হলে কাজের উদ্দেশ্যে অস্থায়ী রেসিডেন্ট পারমিট নিতে হবে। এই দেশে ৯০ দিনের বেশি থাকতে হলে বাধ্যতামূলক পারমিট গ্রহণ করতে হবে। বাংলাদেশ থেকে কোন এজেন্সি কি দিয়ে ভিসা প্রসেসিং করালে অবশ্যই গুরুত্বপূর্ণ কাগজপত্র গুলো যাচাই বাছাই করে নিবেন। খুব বেশি বিশ্বস্ত লোক না হলে অগ্রিম টাকা দিয়ে ভিসা প্রসেসিং শুরু করবন না। ভিসা প্রসেসিং করতে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রের প্রয়োজন হয়ে থাকে যেগুলো আগে থেকেই সংগ্রহ করে নিবেন।
মলদোভা কাজের বেতন কত ২০২৬
ইউরোপের ছোট্ট দেশ হলেও বৈচিত্র্যময় অর্থনীতির একটি দেশ হলো মলদোভা। এই দেশের অর্থনীতিতে সেবা খাত, শিল্প, কৃষি, বাণিজ্য ও তথ্য প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহী যুবকদের অবশ্যই মলদোভা কাজের বেতন কত জেনে নিতে হয়। এতে করে ভিসা প্রসেসিং করতে অনেক সুবিধা হয়।
এই দেশে গেলে বিভিন্ন সেক্টরে বিদেশি কর্মীরা কাজের সুযোগ পেয়ে থাকে। তবে অভিজ্ঞ ও দক্ষ কর্মীরা কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকে। বর্তমান মলদোভা কাজের বেতন কাজের ক্যাটাগরি অনুযায়ী প্রায় ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।
মলদোভা সর্বনিম্ন বেতন কত ২০২৬
বাংলাদেশ থেকে কনস্ট্রাকশন ভিসা নিয়ে ইউরোপের এই দেশটিতে বেশি মানুষ যাচ্ছে। এটি ইউরোপের ছোট দেশ হলেও সরকার কর্তৃক সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত রয়েছে। বর্তমান মলদোভা সর্বনিম্ন কাজের বেতন প্রায় ৩২০ ইউরো।
বিদেশি কর্মীরা সাধারণত দক্ষতাভিত্তিক কাজগুলো করলে সর্বনিম্ন বেতন হিসেবে প্রায় ৪০ হাজার টাকা পেয়ে থাকে। এই বেতনের উপর কর কর্তন করা হয়ে থাকে।
মলদোভা যেতে কত টাকা লাগে ২০২৬
বাংলাদেশ থেকে ইউরোপের এই দেশটিতে অল্প খরচে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকেই ইউরোপের এই দেশটির ভিসা প্রসেসিং করতে পারবেন যদি সরকার অনুমোদিত বেসরকারি এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করেন। প্রতিবেশী দেশ ইন্ডিয়ান দূতাবাস থেকে ভিসা ইস্যু করা হয়।
মনে রাখবেন, টুরিস্ট ভিসা নিয়ে এই দেশে গেলে বৈধভাবে কাজ করার কোন সুযোগ নেই। বর্তমান বাংলাদেশ থেকে মলদোভা যাওয়ার প্রকৃত খরচ প্রায় ৩ লাখ টাকা থেকে ৪.৫ লাখ টাকা হয়ে থাকে। তবে বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে মলদোভা কাজের ভিসা প্রসেসিং করলে প্রায় ৭ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
মলদোভা কোন কাজের চাহিদা বেশি?
বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে ইউরোপে দেশটিতে যেতে আগ্রহীদের প্রথমে মলদোভা কাজের বেতন কত জানতে হবে। তারপর মলদোভা কোন কাজের চাহিদা বেশি ধারণা নিতে হবে। ইউরোপের ছোট এই দেশটি বৈচিত্র্যময় অর্থনীতির দেশ হিসেবে পরিচিত। এই দেশে গেলে বিভিন্ন খাতে বিভিন্ন ধরনের কাজের চাহিদা দেখতে পাবেন।
বর্তমান মলদোভা গার্মেন্টস কর্মী, ড্রাইভার, মেশিন অপারেটর, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, ওয়েল্ডার, প্লাম্বার ইত্যাদি কাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে। কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে প্রতিমাসে বেশি ইউরো ইনকামের সুযোগ পেয়ে যাবেন।
FAQs
মলদোভা কাজের ভিসা যেতে কত টাকা লাগে?
মলদোভা কাজের ভিসা যেতে প্রায় ৭ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা লাগে।
মলদোভা কৃষি কাজের বেতন কত?
মলদোভা কৃষি কাজের বেতন প্রায় ৪৫ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে।
মলদোভা কি ইউরোপের সেনজেন ভুক্ত দেশ?
মলদোভা ইউরোপের সেনজেনভুক্ত দেশ নয়।
মলদোভা যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপের এই দেশটিতে যাওয়ার সুযোগ নেই। সাধারণত ট্রানজিট ফ্লাইটে যেতে হয়। তাই বাংলাদেশ থেকে মলদোভা যেতে প্রায় ২৫ থেকে ৩০ ঘন্টা সময় লাগে।
মলদোভা যেতে কত বয়স লাগে?
বাংলাদেশ থেকে মলদোভা যেতে কাজের ভিসা আবেদনকারীদের ন্যূনতম বয়স ১৮ বছর হতে হয়। অন্যান্য ক্ষেত্রে ন্যূনতম বয়সের কোন কাঠামো নেই।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info
