সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা লাগে জানতে হলে আপনাকে প্রথমে সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে জানতে হবে। সিঙ্গাপুর এশিয়ার একটি শিল্প উন্নত ছোট দেশ। বাংলাদেশ থেকে অনেকেই কাজের উদ্দেশ্যে সিঙ্গাপুর যেতে চায়। তবে সিঙ্গাপুর ভিসার খরচ সম্পর্কে সঠিক তথ্য জানে না। অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী এই দেশটিতে গেলে আপনি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন যেগুলো হয়তো এশিয়ার অন্যান্য দেশে গেলে পাওয়া যাবে না।
এই দেশে গেলে উপভোগ করতে পারবেন উন্নত মানের জীবনযাত্রার মান, শিক্ষা ব্যবস্থা ও চিকিৎসা সেবা। বিশ্বের সকল দেশের কাছে সিঙ্গাপুর সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বেশি পরিচিত। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বিভিন্ন উদ্দেশ্যে সিঙ্গাপুর পাড়ি জমাচ্ছে। বাংলাদেশ থেকে যারা স্বপ্নের এই দেশটিতে যেতে আগ্রহী তাদের অবশ্যই সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে সঠিক ধারণা রাখতে হবে।
সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৬
সিঙ্গাপুর ভিসা কত টাকা লাগবে সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে আলাদা হয়ে থাকে। এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে সঠিক তথ্য জানতে পারবেন। ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসা খরচ ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ থেকে যেকোনো ধরনের ভিসা নিয়ে এই দেশে যাওয়া যায়। তবে বাংলাদেশের নাগরিকদের মধ্যে দেখা যায় সিঙ্গাপুর কাজের ভিসা নিয়ে সবচেয়ে বেশি মানুষ যাচ্ছে। আবার অনেকে অবৈধভাবে সিঙ্গাপুর ভিজিট ভিসা নিয়ে যাচ্ছে।
পরবর্তীতে অবৈধভাবে কাজ করছে। বাংলাদেশ থেকে সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ রয়েছে। উল্লেখ্য, সব সময় সরকারিভাবে ভিসা প্রসেসিং করা যায় না। বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় সিঙ্গাপুর যেতে প্রায় ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। স্টুডেন্ট ভিসা নিয়ে সিঙ্গাপুর যেতে ২ লাখ টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। বর্তমান সিঙ্গাপুর কাজের ভিসা পেতে প্রায় ৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয়।
সিঙ্গাপুর যেতে কি কি লাগে?
সিঙ্গাপুর যাওয়ার যোগ্যতা থাকলে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ভিসা আবেদন করতে পারবেন। তবে ভিসা ক্যাটাগরি অনুযায়ী কিছু কাগজপত্র ভিন্ন হতে পারে। এছাড়া স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আলাদা কিছু কাগজপত্র লাগতে পারে। সিঙ্গাপুর ভিসা আবেদন করতে নিম্নে উল্লেখিত গুরুত্বপূর্ণ কাগজপত্রের প্রয়োজন হয়ে থাকে:
- বৈধ পাসপোর্ট
- ভিসা আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছব
- ইনভাইটেশন লেটার
- ভিসা আবেদনকারী জাতীয় পরিচয়পত্র
- পুলিশ ক্লিয়ারেন্স
- কাজের দক্ষতার সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (যদি লাগে)
সিঙ্গাপুর যেতে কত বয়স লাগে ২০২৬
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর টুরিস্ট ভিসা নিয়ে যাওয়ার ক্ষেত্রে বয়সের কোন কাঠামো নেই। তবে ১৮ বছর কম বয়সীদের সাথে অবশ্যই বৈধ অভিভাবক থাকতে হবে। সিঙ্গাপুর স্টুডেন্ট ভিসা পেতে ভিসা আবেদনকারীদের ন্যূনতম বয়স ১৮ বছর হতে হয়।
আর সিঙ্গাপুর কাজের ভিসা আবেদনকারীদের বয়সসীমা ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে হলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাজের ভিসা প্রত্যাশীদের বয়স ২১ বছর হলে সবচেয়ে বেশি ভালো হয়। সিঙ্গাপুর ইমিগ্রেশন ওয়েবসাইট ব্যবহার করে সর্বশেষ সঠিক তথ্য জেনে রাখতে পারেন।
সিঙ্গাপুর যেতে কত সময় লাগে ২০২৬
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগবে সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। বিমানের কোম্পানির উপর নির্ভর করে অনেক সময় সিঙ্গাপুর যাওয়ার সময় কম বা বেশি হতে পারে। বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট ব্যবহার করে সিঙ্গাপুর যাওয়া যায়।
এয়ার এশিয়া, থাই এয়ারওয়েজ মালয়েশিয়া এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স ইত্যাদি ফ্লাইট ব্যবহার করে স্বপ্নের দেশ সিঙ্গাপুরে যেতে পারবেন। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের সরাসরি দূরত্ব প্রায় ৩,৫০০ কিলোমিটার। বিমানে করে এই দূরত্ব অতিক্রম করতে প্রায় ৭ ঘন্টা থেকে ৮ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।
FAQs
বাংলাদেশ টু সিঙ্গাপুর বিমান ভাড়া কত
বাংলাদেশ টু সিঙ্গাপুর বিমান ভাড়া প্রায় ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে।
সিঙ্গাপুর ১ ডলার বাংলাদেশের কত টাকা?
সিঙ্গাপুরের ১ ডলার বাংলাদেশের ৯৬ টাকার সমান।
সিঙ্গাপুরের রাজধানীর নাম কি?
সিঙ্গাপুরের রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি।
সিঙ্গাপুর এর মুদ্রার নাম কি?
সিঙ্গাপুরের মুদ্রার নাম সিঙ্গাপুর ডলার।
সিঙ্গাপুরের আয়তন কত?
সিঙ্গাপুরের আয়তন প্রায় ৭৪৪ বর্গ কিলোমিটার।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info
